রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তফসিলের সময়সীমা বাড়ানোর আহ্বান রওশন এরশাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নেটওয়ার্ক ইউএস:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার ( ১৯ নভেম্বর ) দুপুর ১২টায় সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি তফসিলের সময়সীমা বাড়ানোর আহবান জানিয়েছেন। বিরোধী দলীয় নেতার মুখপাত্রের বিশেষ সহকারি কাজী লুৎফুল কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, সেদিন আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। তিনি তফসিলের সময়সীমা বাড়াতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহবান জানান।

Manual2 Ad Code

দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে এক ঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরও কিছুটা বর্ধিত করা প্রয়োজন।’

Manual1 Ad Code

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন—সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

এছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসানোর উদ্যোগ নেওয়ার আহবান জানান রওশন এরশাদ।

Manual1 Ad Code

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code