কুলিয়ারচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

Manual7 Ad Code

‘‘মানবাধিকার সুরক্ষায়, তারুণ্যের অভিযাত্রা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

Manual6 Ad Code

এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কুলিয়ারচর শাখার যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে এনপিএস গণমাধ্য ও মানবাধিকার সংস্থা কুলিয়ারচর শাখা অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনের গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার সভাপতি শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সংস্থার সহ সভাপতি মনিরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিক সাংবাদিক ফারজানা আক্তার, মানবাধিকার কর্মী রাকিবুল হান্নান মিজান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম।

সমাজ ও রাষ্ট্র থেকে ঘুষ, দূর্নীতি, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে তরুন ও যুবকদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বক্তারা শোষণ, জুলুম, নির্যাতন, নিপীরণ বন্ধে সামাজিক উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করে গরীব, অসহায়, অবহেলিত, অধিকার বঞ্চিত ও নির্যাতিতদের পাশে বৃত্তবান ও প্রশাসনের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code