কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সংবাদ বজ্ঞিপ্তি :
জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে স্বল্প পরিসরে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্যে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্পমাল্য অর্পন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। এসময় জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ আলী খান, যুগ্মসম্পাদক এইচ এম মতিউর রহমান ও জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেছাসহ জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code