কুষ্টিয়া ক্রীড়া সংগঠকদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

কুষ্টিয়া :
কুষ্টিয়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আইনজীবি অ্যাড. অনুপকুমার নন্দীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর তথ্য প্রকাশ ও শেয়ারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের আমলাপাড়া মোড়ে স্থানীয় ক্রীড়া সংগঠন আমলাপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ক্রীড়া সংগঠক ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় বক্তারা এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন।
গত সপ্তাহে ফেসবুকে এমএল কবীর তুহিন নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত আইডিতে অ্যাড. অনুপ কুমার নন্দীকে জড়িয়ে ফেসবুকে মানহানীকর তথ্য প্রদান করেন। ওই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় আইসিটি আইনে একটি মামলাও দায়ের হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code