কুড়িগ্রাম সিএনবি ঘাট হতে পশ্চিম দিকের কয়েকটি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

ডা: জি এম ক্যাপ্টেন. কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকার সিএনবি ঘাট এলাকা হতে পশ্চিম দিকের সুইচগেট সংলগ্ন এলাকা হতে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বালুখেকো কয়েকটি গ্রুপ। বর্তমানে ঐ এলাকায় নদীর বাঁধ সংলগ্ন এবং বাঁধ হতে একটু দুরে নদীর ¯্রােত আটকিয়ে বিশেষ কায়দায় ব্রীজ তৈরি করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে স্থানীয় মনছের আলী, মকমল সহ সংঘবদ্ধ একটি দল। ফলে নদীর ¯্রােত ব্রীজে বাঁধা পেয়ে ক্রমান্বয়ে বাঁধের দিকে ধাবিত হচ্ছে। আতংকে রয়েছে বাঁধ এলাকার মানুষজন।
শনিবার (২৬ ডিসেম্বর’২০) সকাল থেকে স্থানীয় জনগন সিএনবি ঘাট এলাকার চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু নিতে যাওয়া ট্রাকটরগুলোকে আটক করে ফিরিয়ে দিতে দেখা যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ শাহ্রিয়ার খান এর সাথে কথা হলে তিনি বলেন, বালু উত্তোলন বন্ধে ট্রাকটর আটকের বিষয়টি আমরা কিছু জানিনা। এটি ভ্রাম্যমান আদালত বলতে পারবে।
নওগাঁর আত্রাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ

নাদিম আহমেদ অনিক, নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর আত্রাই উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে ।
বন্যার পানি একটু ধীরে নেমে যাওয়ায় সরিষার আবাদ একটু দেরিতে শুরু করেছেন উপজেলার কৃষকরা। তবে এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ভালো ফলনের আশা করছেন চাষীরা।

Manual3 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ১৩৬৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ১৩৩৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ১৪৭৫ হেক্টর জমিতে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এবার সরিষার আবাদ হয়েছে। প্রত্যন্ত এলাকার মাঠজুড়ে যেদিকেই দৃষ্টি যায় শুধুই চোখে পড়বে সরিষার হলুদ ফুলের সমারোহ। দিগন্তজুড়ে হলুদ ফুলের সমারোহ দেখলেই প্রকৃতি প্রেমী যে করোরই মন ভরে যাবে।

উপজেলার সাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কৃষক আক্কাছ আলী জানান, সরিষা চাষে উৎপাদন খরচ কম, সহজলভ্য ও বাজারে এর দাম ভালো থাকায় সবাই ইরি-বোরো চাষের পূর্বে জমিতে সরিষার চাষ করে থাকেন। এতে করে কৃষকের ইরি-বেরো ধান চাষের খরচের যোগান তাদের উৎপাদিত সরিষা বিক্রি করে মেটে যায়। তাই আমরা প্রতি বছরেরর ন্যায় চলতি মৌসুমে সরিষার চাষাবাদে ঝুঁকেছি।

Manual4 Ad Code

উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের কৃষক ফজলুল হক বলেন, আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষা চাষের জন্য আমাদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে সরিষা চাষে আগ্রহী করে যাচ্ছে। ফলে বিগত বছরের ন্যায় এ বছর আমরা সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহী হয়েছি। তিনি আরো বলেন, বিশেষ করে আত্রাই ও ছোট যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে সরিষা চাষের পরিমাণ অনেক বেড়েছে।

Manual7 Ad Code

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে, এম, কাউসার বলেন, সরিষা চাষে উপজেলার কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি। এছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code