কুয়াশায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
ঘন কুয়াশায় দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার দিনগত রাত দেড়টা থেকে রবিবার সকাল সারে ৯ টা পর্যন্ত দুই দফায় প্রায় ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এতে করে উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে শত শত যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত ১ টার দিকে নৌপথ কুয়াশার চাঁদরে ঢেকে ফেলে। এ পরিস্থিতিতে রাত দেড় টার দিকে কর্তৃপক্ষ দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে। ভোরে কুয়াশা কিছুটা কমে আসলে সতর্কতার সাথে কিছু সময় ফেরি চালানোর চেষ্টা করে কতৃপক্ষ। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সারে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হাজার হাজার যাত্রী ও পরিবহন চালকরা। দৌলতদিয়া ঘাট এলাকায় নদীর শীতল বাতাসের মধ্যে সারা রাত আটকে থাকায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও মহিলা যাত্রীরা।
বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রী মো. সাজ্জাদ হোসেন বলেন, রাত ১ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। এসে শুনি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় আটকে থেকে চরম বিড়ম্বনার শিকার হই।
সাতক্ষীরা থেকে আসা কাঁচা পন্য বোঝাই ট্রাক চালক মো. ছাত্তার মিয়া বলেন, কুয়াশার মধ্যে ঘাটে ফেরি চলাচল না করায় আটকে পড়েছি।যথাসময়ে পন্য গন্তব্যে পৌঁছাতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হবে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহ ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৮ ঘন্টার কিছু বেশি সময় পর ফেরি চলাচল শুরু হয়। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহি যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code