কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের আহ্বান চ্যাটজিপিটি প্রধানের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অত্যাধুনিক চ্যাটবট চ্যাটজিপিটি-এর নির্মাতা।

চ্যাটজিপিটি-এর প্রধান সংস্থা ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বুধবার মার্কিন সিনেট কমিটির সামনে নতুন প্রযুক্তির সম্ভাবনা ও এর ত্রুটিগুলো সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। কারণ গত কয়েক মাসে বেশ কিছু এআই মডেল বাজারে এসেছে।

অল্টম্যান বলেন, এআই কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়ার জন্য একটি নতুন সংস্থা গঠন হওয়া প্রয়োজন।

Manual8 Ad Code

চ্যাটজিপিটি ও অন্যান্য অনুরূপ প্রোগ্রামগুলো অবিশ্বাস্যভাবে মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করতে পারে। তবে এটি অনেক ভুল তথ্যও দিতে পারে।

Manual4 Ad Code

৩৮ বছর বয়সী স্যাম অল্টম্যান যেন ক্রমবর্ধমান এআই শিল্পের মুখপাত্র হয়ে উঠেছেন। এআই এর ফলে নৈতিকতাবিষয়ক যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলোর সমাধান বের করতে পিছপা হননি তিনি এবং এ কারণে তাকে এই প্রযুক্তি নিয়ন্ত্রণে অনেক চাপের মুখেও পড়তে হয়।

তিনি বলেছিলেন, এআই ছাপাখানার মতো বড় শিল্প হতে পারে তবে এর সম্ভাব্য ঝুঁকির কথাও তিনি স্বীকার করেছেন।

Manual1 Ad Code

অর্থনীতিতে এআই-এর যে বড় ধরনের প্রভাব থাকতে পারে তাও স্বীকার করেছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code