কোডিভ-১৯ ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মো: ওয়াহেদুর রহমান, দিনাজপুর ॥
করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশন। শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামুলক র‌্যালী, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করছে। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী। এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের লায়লা আরজুমান্দ বানু, সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সচেতনতাই পারে রক্ষা করতে কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন তাহলে করোনা ভাইরাস থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। ঘর থেকে বের হলেই অবশ্যই মাস্ক পড়তে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code