কোথায় গাছ লাগাতে হবে নির্ধারণে তৈরি হচ্ছে স্যাটেলাইট ইমেজ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: রোববার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জলবায়ু কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

মন্ত্রী বলেন, একটি শহরের পরিবেশকে বসবাসের উপযোগী রাখতে নির্দিষ্ট পরিমাণ সবুজের প্রয়োজন, তাই তাপমাত্রা সহনীয় রাখতে ঢাকায় নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Manual1 Ad Code

ঢাকার পরিবেশের জন্য জলবায়ু কর্মপরিকল্পনা বড় প্রভাব রাখবে উল্লেখ করে পরিবেশমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও প্রাণবন্ত ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকায় দুটি সিটি কর্পোরেশন থাকলেও এক ঢাকা হিসেবে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দুই কোটি মানুষের নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে দুই সিটি কর্পোরেশনের এক ঢাকা ঘোষণা সময়োপযোগী সিদ্ধান্ত।

সাবের চৌধুরী বলেন, ঢাকা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান (ক্যাপ) চালুর মাধ্যমে পরিবেশ টেকসই করার জন্য রূপান্তরমূলক যাত্রা শুরু হয়েছে। সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে ক্যাপ ঢাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চাপের চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করে।

Manual2 Ad Code

এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. মাকসুদ কামাল, সি৪০ সিটিসের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code