ঢাবির হলগুলোতে ‘শিক্ষার্থীবান্ধব’ নেতৃত্ব চায় ছাত্রলীগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব নেতার হাতে নেতৃত্ব তুলে দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এমনটি জানান।
Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে সনজিত চন্দ্র দাস বলেন, ‘শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের অধিকার আদায়ে কাজ করবে, ক্যান্টিনে খাবারের মানোন্নয়ন করবে এবং গণরুম ব্যবস্হার উচ্ছেদ করে ‘জাদুঘরে পাঠাবে’—এমন কর্মিবান্ধব নেতৃত্ব হলগুলোতে নিয়ে আসা হবে।

এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপসহ মামলা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের অবশ্যই আমরা নেতৃত্বে আসতে দেব না। সর্বোচ্চ চেষ্টা চালাব সত্, মেধাবী, দেশের জন্য আপসহীন, দেশরত্ন শেখ হাসিনার জন্য আপসহীন, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্ত্তত, সামনের জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় যারা প্রস্তুত রয়েছে, আমরা সেই ধরনের নেতৃত্ব বাছাই করব।’

Manual5 Ad Code

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি গঠনে রোববার বেলা ১১টায় টিএসসি প্রাঙ্গণে সমন্বিত বার্ষিক হল সম্মেলনের আয়োজন করছে ছাত্রলীগ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনাভাইরাস মহামারি পরিস্হিতি বিবেচনায় সরকারের নীতিমালী অনুযায়ী রোববারের সম্মেলনে লোকসমাগম সীমিত রাখা হবে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি বলেন, পরিস্হিতি বিবেচনায় সম্মেলনস্হলে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের সব কর্মীকে রাখা সম্ভব হচ্ছে না। তবে তাদের জন্য লাইভের ব্যবস্হা থাকবে। সম্মেলনে দুই ডোজ টিকার সনদ থাকা সাপেক্ষে হলের প্রদপ্রত্যাশীরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ হল শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকেরা থাকতে পারবেন।

কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে যারা হলে শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জড়িত, তাদের বিষয়ে সংগঠনের অবস্হান জানতে চাইলে সাদ্দাম বলেন, ‘হলের পদপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। আমরা আহ্বান জানিয়েছি, পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অসংগতি থাকলে আমাদের কাছে যেন তা সরবরাহ করে, সে অনুযায়ী আমরা তদন্ত করে নেতা নির্বাচন করব।’

Manual1 Ad Code

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইনের সঞ্চালনায় সম্মেলন প্রস্ত্ততি কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন বলেন, ‘আমরা উত্সবমুখর পরিবেশে সব হলের কর্মিসভা সম্পন্ন করেছি। এখনো বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে কর্মীরা কাজ করছেন। এখন উত্সবের আমেজ বিরাজ করছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code