ক্যালিফোর্নিয়ার মহাসড়কে ২ ফুট গভীর ‘লাল সসের সমুদ্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত সড়কে একটি ট্রাক থেকে দেড় লাখের বেশি টমেটো ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব টমেটোর কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজট দেখা দেয়। যান চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টা। সোমবার ছড়িয়ে পড়া এসব টমেটোর কারণ সাতটি প্রাইভেটকার দুর্ঘটনায় পড়েছে। তিন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং চতুর্থ একজন ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টমেটোর মৌসুমে লরি চালকরা দেশটির গুরুত্বপূর্ণ সড়কপথ এসব পণ্য পরিবহনে ব্যবহার করেন। প্রথমে একটি সংঘর্ষে টমেটোবাহী ট্রাকটি মূল ডিভাইডারে আঘাত করে। এতে সড়কটিতে টমেটো ছড়িয়ে পড়ে। হাইওয়ে পেট্রোল কর্মকর্তা জ্যাসন টাইহার্স্ট বলেন, এর ফলে মহাসড়ক ‘দুই ফুট গভীর লাল সসের সমুদ্রে’ পরিণত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code