খাগরিয়ায় নাজিয়া সুলতানা অ্যান্ড টিমের কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘নাজিয়া সুলতানা অ্যান্ড টিম’ এর উদ্যোগে আবারও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সিলেট সদর উপজেলার খাগরিয়া এলাকায় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতণ করেছে সংগঠনটি। লন্ডনে অবস্থানরত সিলেটী মেয়ে নাজিয়া ও তাঁর বন্ধুদের উদ্যোগে বেশ কয়েকদিন থেকে সিলেটের বিভিন্ন স্থানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

বুধবার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির, চ্যারিটি সংগঠন নাজিয়া অ্যান্ড টিম-এর প্রতিষ্ঠাতা নাজিয়া সুলতানার পিতা রুকন মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিঠুন দত্ত, এয়াপোর্ট থানার কমিউনিটি পুলিশের সভাপতি হাজী আব্দুস সামাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছোয়াব আলী, লাখাউড়া পঞ্চায়েত কমিটির মুরব্বী মকরম আলী, খাগরিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মকবুল আলী।

Manual5 Ad Code

উল্লেখ্য, লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘নাজিয়া সুলতানা অ্যান্ড টিম’ এর উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

বুধবার খাগরিয়া, লাখাউড়া, নালিয়া, কামারটিলা, পিটাকারা এলাকায় কম্বল বিতরণ করা হয়। এর আগে কান্দিগাও ইউনিয়ন ও সিলেট নগরের সুবিদবাজার এলাকায় কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code