“খালেদ বিন ওয়ালিদ আলবি ফুল ব্রাইট স্কলার্শীপে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়বে “

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: অত্যন্ত মেধাবী, সৎ আদর্শবান শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আলবি ফুলব্রাড স্কলার্শীপে ইউনিভার্সিটি অব আরিজনায় পড়াশুনা করবে । খবর বাপসনিউজ।সপ্টওয়ার ইন্জিনিয়ার বিষয়ে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়ার জন্য খালিদ বিন ওয়ালিদ আলবি চার বছরের স্নাতক (সন্মান )কোর্সে বৃত্তির জন্য আবেদন করলে উক্ত বিশ্ববিদ্যালয় তা মন্জুর করেন। পরবর্তীতে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস গত অক্টোবর মাসে ৫ বছরের জন্য শিক্ষার্থীরূপে যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রদান করেন।

Manual2 Ad Code

খালিদ বিন ওযালিদ আলবি ১২ ডিসেম্বর ২০২২ সোমবার টার্কিশ এয়ার ওয়েজে ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের জেএফকে এয়ার পোটে ১২ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৬টায় পেীছবে এবং ১৩ ডিসেম্বর মংগলবার সকাল সাড়ে ৮চায় নিউইয়কের জেএফকে এয়ার পোট থেকে আরিজোনার ফিনিক্স-এ পৌঁছবে দুপুরে ।
উল্লেখ্য, খালিদ বিন ওয়ালিদ আলবি ২০১৩ সালে পিএসসি সম্পন্ন করেছে কিশোরগঞ্জের বাজিতপুরের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে,২০১৬ সালে জেএসসি সম্পন্ন করেছে বাজিতপুরের আফতাব উদ্দীন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালে একই কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে ।
অত:পর ২০২১ সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করে ।খালিদ বিন ওয়ালিদ আলবি পিএসসি,জেএসসি,এসএসসি এরং এইচএসসি সবগুলোতে জিপিএ গোল্ডেন -৫ পেয়েছে ।
তার বাবা মাজহারুল ইসলাম শামীম বাজিতপুর রাজফুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক এবং মা খাদিজাতুল কুবরা রুমা সমাজকর্মী ।
তার বড় বোন জান্নাতুল ফেরদৌস তন্বী বাজিতপুর বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক(সন্মান) এর শিক্ষার্থী এবং ছোট বোন ফাতেমাতুজ জহুরা তুসি বাজিতপুর বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
তার খালা নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিকস ডিজাইনার আয়েশা আক্তার রুবি নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেন ।
খালিদ বিন ওয়ালিদ আলবি সবার কাছে
প্রার্থনা করেছে ।ছবির ক্যাপশান বাথেকে ছোট বোন তুসি,মা রুমা,বাবা শামিম ,আলবি এবং বড় বোন তন্বীকে দেখা যাচেছ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code