খেজুর দিয়ে রূপচর্চা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়ামসহ নানান ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় খেজুর থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণভাবে সাহায্য করে খেজুর। শুধু শরীরের জন্যই নয়, ত্বক ও চুলের জন্যও সমান উপকারী ফলটি। ভিটামিন এ এর ভালো উৎস খেজুর। এই ভিটামিন ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া ত্বকের রোদে পোড়া দাগ ও ব্রণ দূর করতে সাহায্য করে খেজুর। চুলের যত্নেও রয়েছে এর কার্যকরী ভূমিকা। জেনে নিন রূপচর্চায় খেজুর ব্যবহারের কয়েকটি উপায় সম্পর্কে।

Manual7 Ad Code

খেজুরের ফেস স্ক্রাব বানিয়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এজন্য এক কাপ দুধে চার-পাঁচটি খেজুর সারারাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টে ১ চামচ মধু এবং ১ চামচ সুজি মিশিয়ে স্ক্রাব করুন ত্বকে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
শুকনা খেজুরের ফেস প্যাক তৈরি করতে সাত-আটটি খেজুর এক কাপ দুধে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে পেস্ট বানিয়ে দুধ ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
দশটি খেজুর পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। এই পানি ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন। এরপর আর শ্যাম্পু ব্যবহার করবেন না। চুল হবে ঝলমলে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code