খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো একলাখ ৩৪ হাজার কোটি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত না দেওয়ার কারণে বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ১৩৯ কোটি টাকা। আর এক বছরে বেড়েছে ৩৩ হাজার ২৪৬ কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণ রেকর্ড পরিমাণ বেড়ে একলাখ ৩৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। এযাবৎকালে এটিই সর্বোচ্চ খেলাপি ঋণের অঙ্ক।

রবিবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে।

Manual4 Ad Code

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ১৯৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা, যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ।

Manual5 Ad Code

দেশের ব্যাংক খাতে লাগামহীন খেলাপি বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠকে সংস্থাটির প্রতিনিধি দলের সদস্যরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের এই তথ্য প্রকাশ করলো।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code