গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এমন একটি প্লাটফরম যেখানে সংসদীয় প্রতিনিধিরা সুচিন্তিত মতামত প্রদান করেন, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় খুবই কার্যকর। “শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সংসদীয় পদক্ষেপ(এসডিজি ১৬)”- শীর্ষক আলোচনায় আইপিইউ সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন, উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।খবর বাপসনিউজ ।

Manual8 Ad Code

গত বুধবার ,২৫ অক্টোবর ২০২৩,লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
আব্দুস শহীদ এমপি বলেন, সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইপিইউ গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে। গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উন্নত চর্চা প্রচারে আইপিইউ’র ভূমিকা অনন্য।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই এসডিজি ১৬ এর লক্ষ্য।

তিনি বলেন, এসডিজি লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট অনুমোদন এবং তহবিল প্রতিষ্ঠায় সংসদ সদস্যেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেন। সংসদ সদস্যগণ এসডিজি লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করতে পারেন।

Manual1 Ad Code

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আরও অংশগ্রহণ করেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কাজী ফিরোজ রশীদ এমপি,জাকিয়া পারভীন খানম, ফেরদৌসী ইসলাম, যুগ্মসচিব একেএমজি কিবরিয়া মজুমদারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code