গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটে উদ্বিগ্ন জাতিসংঘ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ আজ জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে জরুরি পর্যায়ের খাদ্য সংকটে ভোগা মানুষের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডিআর কঙ্গো বিষয়ক পরিচালক সিনথিয়া জোনস বলেন, ‘ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর প্রতি তিনজনের একজন বর্তমানে সংকট বা তার চেয়েও খারাপ পর্যায়ের খাদ্য সংকটে রয়েছেন। এ সংখ্যা ১ কোটিরও বেশি। এর মধ্যে তিন মিলিয়ন মানুষ চরম জরুরি পর্যায়ে রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘জরুরি পর্যায়ের খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।’ জাতিসংঘের এই সতর্কবার্তা পূর্ব কঙ্গোর মানবিক পরিস্থিতির অবনতির দিকটি তুলে ধরেছে, যেখানে দীর্ঘদিন ধরে সংঘাত, বাস্তুচ্যুতি এবং খাদ্য ঘাটতির কারণে লাখো মানুষ দুর্ভোগে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code