গবেষকদের দাবি: অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: 

Manual8 Ad Code

ব্রিটিশ-সুইডশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণ এবং তার প্রতিকার জানতে পারার দাবি করেছেন এক দল গবেষক। শুক্রবার জার্মানির উত্তরাঞ্চলের গ্রাইফজভালড টিচিং হসপিটালের গবেষকরা এই দাবি করেছেন। তাদের দাবি প্রচলিত ওষুধ প্রয়োগ করে এই পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা দেওয়া সম্ভব। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার পর আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। ফ্রান্স, স্পেন, জার্মানিসহ বিশ্বের কয়েকটি দেশ টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করে। পরে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এরপরই বেশ কয়েকটি দেশ ওই টিকাদান আবারও শুরুর ঘোষণা দিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code