গরমে বিকেলের নাস্তায় স্বস্তি আনবে এই সহজ ডেজার্ট

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

লাইফস্টাইল ডেস্ক:

সাইমা বিভা

Manual5 Ad Code

মিষ্টিপ্রেমীদের জন্য ক্রিমি, নরম আর স্বাদে ভরপুর ফ্রুট কাস্টার্ড হলো একটি আদর্শ ডেজার্ট। এই সহজ রেসিপিটি যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। সারাদিনের প্রচণ্ড গরমের পর আপনার বিকেলকে এই কাস্টার্ড দেবে এক ভিন্ন মাত্রা।

চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মাত্র কয়েকটি সাধারণ উপাদান দিয়ে বানাবেন রেশমি টেক্সচারের এই ফ্রুট কাস্টার্ড।

উপকরণ:

Manual3 Ad Code

দুধ: ১ কেজি
গুঁড়া দুধ: ১ কাপ
চিনি: আধা কাপ
ছোট এলাচ: ৩টি
দারুচিনি: ছোট একটি
চেজপাতা: ১টি
কাস্টার্ড পাউডার: ৪ চামচ
ফল পছন্দমতো (আপেল, আঙ্গুর, কলা, ডালিম ইত্যাদি)
আইসক্রিম: পছন্দমতো ফ্লেভার

পদ্ধতি
প্রথমে আধা কাপ ঠান্ডা দুধ আলাদা করে রাখুন। বাকি দুধ জ্বাল দিয়ে হাফ কেজির একটু বেশি করে নিতে হবে। জ্বাল দেওয়া দুধে গুঁড়া দুধ, স্বাদমতো চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর দুধ কিছুটা ঘন হয়ে এলে এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলুন।

যেহেতু কাস্টার্ড পরে আইসক্রিম দিয়ে পরিবেশন করবেন সেক্ষেত্রে চিনি কিছুটা কমিয়ে দিতে পারেন এতে স্বাদে ভাবসাম্য থাকবে। এবার আলাদা করে রাখা ঠান্ডা দুধে ৪ চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে চুলায় থাকা গরম দুধে ঢেলে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। দুধে ঘনত্ব কিছুটা আঠালো পায়েসের মতো হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। ৩০ মিনিট ফ্রিজে রাখলেই কাস্টার্ড সেট হয়ে যাবে।

Manual6 Ad Code

এবার পছন্দমতো ফল কিউব সাইজ করে একই আকারে কেটে কাস্টার্ডে দিন, সঙ্গে আইসক্রিম দিতে ভুলবেন না কিন্তু। যে কোনো একটি ফল দিয়েও করতে পারেন এই ডেজার্ট। এবার ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন ফ্রুটস কাস্টার্ড ।

Manual2 Ad Code

যদি আগেই ফল কেটে রাখতে চান সেক্ষেত্রে ফলের রং যেন কালো না হয়ে যায়, সেজন্য ফ্রিজের ঠান্ডা পানিতে কিছুটা লবণ দিয়ে তাতে কাটা ফল ভিজিয়ে রাখুন।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code