গর্ভফুলের কোষ প্রতিস্থাপন চিকিৎসায় সুস্থ করোনা রোগী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর চিকিৎসায় অমরা বা গর্ভফুলের কোষ প্রতিস্থাপন পদ্ধতি (প্ল্যাসেন্টাল সেল ট্রিটমেন্ট) অনুসরণ করে আশাতীত সফলতা পেয়েছেন চিকিৎসকরা। অন্তত দেড় মাস কোমায় থাকা ওই রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Manual4 Ad Code

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিউজার্সির হল নেম মেডিকেল সেন্টারে টানা ৪৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এডওয়ার্ড পিয়ার্স নামে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রডওয়ে থিয়েটারে সেট ডিজাইনার হিসেবে কাজ করেন।

 

Manual3 Ad Code

গত ৯ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এডওয়ার্ড। প্রথমে ধারণা করা হয়েছিল, সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। এ কারণে চিকিৎসক তাকে সাধারণ ওষুধ দেয়ার পাশাপাশি বাসায় থাকার পরার্মশ দেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে হাসপাতালে ভর্তি করতে হয় এডওয়ার্ডকে। এর চারদিন পর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ায় ভেন্টেলেটর সাপোর্ট দিতে হয় তাকে। এমনকি, একপর্যায়ে তার হৃৎপিন্ড ১৫ সেকেন্ডের জন্য বন্ধও হয়ে গিয়েছিল। সেসময় চিকিৎসকদের চেষ্টায় তা আবার সচল করা সম্ভব হয়।

এডওয়ার্ড পিয়ার্স বলেন, ‘এরপর যা জানি তা হচ্ছে, আমি জেগে উঠলাম, আর সেটা ছিল পাঁচ সপ্তাহ পর।’

 

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমার ফুসফুস পরিষ্কার হচ্ছিল না, আমার নিউমোনিয়া ছিল, কোনওভাবে কিডনি ফেইলরও হচ্ছিল। তখন ডায়ালাইসিসের কথা বলা হচ্ছিল, যদিও তার আর দরকার পড়েনি।’

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code