গল্প শোনালেন মাহফুজ আহমেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: অবশেষে ফিরলেন তিনি। পেলেন রাজকীয় অভ্যর্থনা। তার সঙ্গে আগত সকল শিল্পী-কুশলী এদিন সন্ধ্যায় বড় ম্লান হয়ে রইলো। টানা প্রায় তিন ঘণ্টার আবেগী আলাপ করলেন, আর মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন আগতরা।

Manual6 Ad Code

মাহফুজ আহমেদ। দুই দশকের সফল ক্যারিয়ার। মাঝে প্রায় এক দশকের আড়াল। সেটি ভাঙলো রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে। তিনি এলেন। সাংবাদিকদের ফ্লোরে মাইক্রোফোন ছেড়ে দিলেন। আর প্রতিটি প্রশ্নের জবাব দিলেন আনন্দ নিয়ে। শুরুতেই বললেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম আপনাদের প্রশ্ন আর গল্পগুলো শোনার জন্য। তার আগে একটি ভালোলাগার কথা বলি, দীর্ঘ দীর্ঘ দিন পর আমি আবার এতো ক্যামেরা-সাংবাদিককে চোখে দেখলাম। তাই নয়, এখানে আজ এমন অনেককেই দেখতে পাচ্ছি, যারা আমার ক্যারিয়ারের বেড়ে ওঠার সময় থেকে ছিলেন। আজও তারা আছেন। এটা যে কী ভালো লাগার বিষয়, বলে বোঝাতে পারবো না। এই মানুষগুলোকে আমি দীর্ঘদিন মিস করেছি।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code