গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গাংনী (মেহেরপুর):
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন-২০২০ (১ম রাউন্ড) উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনীর গণ মানুষের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রতিনিধি এসআই হাবিবুর রহমান, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকল অফিসার ডা. বুধাদীপ্ত দাস , গাংনী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও গাংনী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্টিত সভায় সরকারী কর্মকর্তা, (বিশেষ করে নব নিযুক্ত ১০ জন মেডিকেল অফিসার),ইউপি সদস্য, সাংবাদিক, ঈমাম , শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী ১১ জানুয়ারী /২০২০ ১ম পর্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।ক্যাম্পেইনের আওতায় ২১৯ টি কেন্দ্রের মাধ্যমে এবারে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৭৫২ জন শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী পর্যন্ত ২৯ হাজার ৭৫৮ জন শিশুদের লাল রঙয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code