বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়োশন নির্বাচনে মুজিবর-সাজেদুর নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বেনাপোল (যশোর) :
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যালেটের ম্যাধ্যমে (২০২০-২০২২) সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১০ টায় নির্বাচন কমিশনার এ ভোটের ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী সভাপতি নির্বাচিত বর্তমান সভাপতি মুজিবর রহমান। তিনি চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী জহিরুল ইসলাম রিপন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজেদুর রহমান। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী নাসির উদ্দিন তরবারী প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন। তিনি চমশা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী আসানুর রহমান হাতুড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯ ভোট।
অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসিম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সাত্তার ও হাসান আলী। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code