গাংনী জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,ইউপি সদস্য জাফর আলী,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code