গাংনী নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মহোদয়ের উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর সভা ও ইউপি চেয়ারম্যানবৃন্দের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত জেলা প্রশাসক-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা আ,লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল,গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুন্তাজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ, আখেরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন, আমি সাধারণ ঘরের সন্তান। আমি সৌভাগ্যবান। কৃষি মন্ত্রীর বিশেষ অনুরোধে আমি এই জেলায় যোগদান করেছি। আমি জানি, মেহেরপুর জেলা কৃষি নির্ভর জেলা । তাই আমি আপনাদের সহযোগিতা পেলে সকলের জন্য কাজ করে যাবো। গাংনীর উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধি,সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code