গুগল নিয়ে এলো চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী বার্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গুগল উন্মোচন করেছে চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী বার্ড। তবে গুগলের এই এআই চ্যাটবট শুধু ১৮ বছরের ওপরের ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।

Manual4 Ad Code

বিবিসি জানায়, গুগল বার্ড চ্যাটজিপিটি’র মতো পুরোনো তথ্য নয় বরং সম্পূর্ণ নতুন তথ্য দিয়ে সাজানো। তারপরও এর অনেক সীমাবদ্ধতা আছে বলে সতর্ক করেছে গুগল। কেননা এটি বাস্তব জগতের বিভিন্ন তথ্য থেকে শেখে। ভুল তথ্য শিখে সেখান থেকেই সিদ্ধান্ত দেওয়ার শঙ্কা আছে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।

বিবিসি জানায়, গুগল অনেক ধীর গতিতে এবং বেশ সতর্কতার সঙ্গে তাদের চ্যাটবটের এই সংস্করণটি উন্মোচিত করেছে। এটি আপাতত আমেরিকা এবং যুক্তরাজ্যে চালু হয়েছে। গুগলের আগের ল্যাঙ্গুয়েজ মডেল ল্যামডার বংশধর বলা যেতে পারে এটিকে। তবে ল্যামডা কখনই সবার জন্য সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code