গুঞ্জন সত্যি, বিরল রোগে আক্রান্ত সামান্থা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: মাস খানেক আগেই খবর রটে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ। এমনকি চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হচ্ছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। যদিও কিছুদিন পর তার ঘনিষ্ঠজনেরা সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
তবে এবার সামান্থা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। যা জানালেন, তাতে ভক্তদের কিছুটা মন খারাপ হতেই পারে। হ্যাঁ, অসুস্থতায় ভুগছেন সুদর্শনা এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানালেন, সেপ্টেম্বরে তার শরীরে অটো ইমিউন কন্ডিশন ‘মাইওসিটিস’ ধরা পড়েছে।
অন্তর্জাল সুবাদে জানা গেলো, এটি একটি বিরল সমস্যা। এর ফলে শারীরিক দুর্বলতা ও কোষে ব্যথা দেখা দেয়। যা ক্রমশ খারাপের দিকে ধাবিত হয়।
তবে ভয়ের কারণ নেই, চিকিৎসা সুবাদে সামান্থা ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন। তিনি বলেছেন, ‘কয়েক মাস আগে আমার শরীরে মাইওসিটিস ধরা পড়ে। ভেবেছিলাম এটা সেরে যাওয়ার পর তোমাদেরকে জানাবো; কিন্তু এটা সারতে আমার প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, সবসময় আমাদের নিজেকে শক্ত দেখানোর প্রয়োজন নেই। এই দুর্বলতা গ্রহণ করার বিষয়টা তেমনই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code