কমলার প্রচারণায় এ আর রহমান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual7 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী এ আর রহমান। রবিবার) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের জনপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি কমলার প্রতিশ্রুতি নিয়ে কিছু বার্তা।

ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। এ আর রহমানের এই পদক্ষেপটির মাধ্যমে ৫ নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। জরিপগুলোতে এখন পর্যন্ত কমলাই এগিয়ে রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code