সপ্তাহ না ঘুরতেই সুখবর পেলেন আদর-বুবলী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: দ্বিতীয় দফায় জুটি বেঁধে দর্শকের সামনে এলেন চিত্রনায়ক আদর আজাদ ও নায়িকা শবনম বুবলী। ‘লোকাল’ নামের ছবিটি গত ২২ এপ্রিল ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ছে ঈদ উপলক্ষে। এরপর থেকেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

সেই ধারাবাহিকতায় সপ্তাহ না ঘুরতেই সুখবর এলো আদর-বুবলী ডেরায়। জানা গেলো, শুক্রবার (২৮ এপ্রিল) তাদের ছবিটির হলসংখ্যা বাড়ছে। ছবিটির নির্মাতা সাইফ চন্দন নিশ্চিত করলেন, নতুন দুটি হল যুক্ত হয়েছে তাদের তালিকায়। এগুলো হলো খুলনার সংগীতা ও যশোরের তুলি।

Manual5 Ad Code

সাইফ চন্দন বললেন, “ঈদ সপ্তাহ (৪ মে পর্যন্ত) শেষ না হতেই নতুন দুটি সিনেমা প্রেক্ষাগৃহে যোগ করল ‘লোকাল’। এটা সত্যিই দারুণ ব্যাপার। দর্শকের অসাধারণ সাড়ায় এটা সম্ভব হয়েছে। আমাদের প্রত্যাশা এভাবে ছবিটি আরও বড় পরিসরে ছড়িয়ে যাবে।”

Manual6 Ad Code

ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শকের আশানুরূপ সাড়া পাচ্ছে সিনেমাটি। একাধিক হাউজফুল শো’র খবরও শোনা গেছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে ‘লোকাল’র যাত্রা জমজমাট বলে জানা গেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্তারাও উচ্ছ্বাস জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code