গুলশানে পুরুষদের নতুন সেল্যুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সময়ের সাথে সৌন্দর্যের মানদন্ডেও পরিবর্তন হচ্ছে। নারীর সঙ্গে সঙ্গে পুরুষও সৌন্দর্যচর্চা নিয়ে বেশ সচেতন। পুরুষের সৌন্দর্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে এল আন্তর্জাতিক মানের সেল্যুন ‘দ্যা বারবার্স স্টেশন। গুলশান এভেনিউর আরএম সেন্টারের ৩য় তলায় সেলুনটি উদ্বোধন করা হয়। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজনটি সম্পন্ন হয়। উদ্যোক্তাদের মতে, দ্যা বারবার্স স্টেশন স্থানীয় উদ্যোগ হলেও আন্তর্জাতিক মানের সেবা দিতে বদ্ধ পরিকর। ভবিষ্যতে ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাদের। করোনা পরিস্তিতিতে বারবার্স স্টেশন নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিষয়ক সতর্কতা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, প্রি-বুকিং এর মাধ্যমে সরাসরি সেবা গ্রহণ, সেলুনে ঢোকার আগেই স্যানিটাইজেশন বক্সের মাধ্যমে জীবাণুমুক্তকরণ এবং সকল গ্রাহকের শারীরিক তাপমাত্রা পরিমাপ করা। সেলুন কর্তৃপক্ষ গ্রাহকের সুবিধার্থে ওয়ান টাইম ডিস্পোসেবল মাস্ক ও জুতো সরবরাহ করছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code