গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া দম্পতি!

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

দেশের আর্চারিতে আলোচিত জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। দুজনেই বাংলাদেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পদক জেতার পাশাপাশি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন।

আলোচিত এই জুটি এবার সংবাদ শিরোনাম হলেন ভিন্ন কারণে। এই দম্পতি গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন! তাদের আগে সেখানে পাড়ি জমান অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল।

Manual4 Ad Code

গত শনিবার গোপনে দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন রোমান-দিয়া। এই দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এছাড়া তাদের কোচসহ অন্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্চাররা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই সেখানে গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি।

তবে দিয়া সিদ্দিকীর বাবা বলেছেন, ‘গতকাল (বুধবার) ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারবো না।’

Manual6 Ad Code

দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গেছেন? এমন প্রশ্নে দিয়ার বাবা বলেন, ‘দিয়া বেশ কিছু দিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।

Manual5 Ad Code

পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কিনা এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। ওরা এরকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code