গোবিন্দগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

গাইবান্ধা :
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বৃহস্পতি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত ও সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ এলিন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code