গোবিন্দগঞ্জে ব্যতিক্রমধর্মী বনভোজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ব্যতিক্রমধর্মী বিশাল বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী ফারুক কবির আহ্মদের পৃষ্টপোষকতায় শুক্রবার রাতে পারগয়রায় এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে গুমানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলে প্রায় দশ সহ¯্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করে।
গোবিন্দগঞ্জে বিএনপির এই ব্যতিক্রমধর্মী বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক ময়নুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগরের সভাপতিত্বে বনভোজনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহ্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপির উপদেষ্টা মনছুর আলী মন্ডল, সহ সভাপতি এ্যাড. ওবায়দুল হক সরকার বাবলু, যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রাজু, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম নবী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
গোবিন্দগঞ্জে বিএনপির ব্যতিক্রমধর্মী বনভোজন আয়োজনের মধ্যে ছিল মহিষ, গরু ও খাসির মাংস দিয়ে ভুড়িভোজ, র‌্যাফেল ড্র ও আলোচনা সভা। গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির এই বনভোজন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ইউনিয়ন বাসীর মিলনমেলা হিসেবে দেখছে বনভোজনে অংশগ্রহণকারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code