গোবিন্দগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গাইবান্ধা প্রতিনিধিঃ
গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাস ব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রভাষক দীপক কুমার কর দীপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদ্বয় ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমিলা ইয়াসমিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, খেলোয়ার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, ঢাকা থেকে আগত কোচ ইমতিয়াজ খান লাভলু, সাবেক ফুটবল খেলোয়ার আবু সুফিয়ান, তোফাজ্জল হোসেন, রায়হান, মানস, আতাউর রহমান ও প্রদীপ কুমার প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপ-অনুর্ধ্ব-১৭ জেলা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ট্রাকসুট সেট বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code