গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টায় ঘাটাইল উপজেলার সংগ্রাম ইউনিয়নে আংগার খোলা (নতুন সেতু) নামক স্থানে বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ দুপুর ১২ টার দিকে ছোনখোলা গ্রামের আঃ বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২২) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ফারুক খান (২০) সংগ্রামপুর ইউনিয়নের আংগার খোলা (নতুন সেতু) নামক স্থানে গোসল করতে যায়। অনেকেই সেতু থেকে লাফিয়ে পানিতে ঝাপিয়ে দিচ্ছে। দুই বন্ধুর কেউ সাঁতার না জানায় নদীর কম পানিতেই গোসল করতে থাকে। এক বন্ধু সেতুর পাটাতনে দাড়িয়ে গোসল করতে গেলে পানির ¯্রােতে তাকে ভেসে নিয়ে যায়। পরে অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও ভেসে যায়। পরে দুই বন্ধুই পানির ¯্রােতে ভেসে গেলে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন অবগত হলে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধারের জন্য দ্রুত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনা স্থলে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল আব্দুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল । ফারুক খানের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। সন্ধানপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ আকন্দ জানান, মোঃ ফারুক খান গত বছর এ প্রতিষ্টান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এক বিষয়ে খারাপ করায় এ বছর আবার ঔ বিষয়ে পরীক্ষয় অংশ নেয়ার কথা ছিল। আব্দুল্লাহ আল নোমানও আমার কলেজ থেকে পাশ করে বর্তমানে করটিয়া শাদৎ বিশ্ববিদ্যালয কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়ন করছে । স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, মর্মান্তিক ঘটনাটি জানার পর পরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে পাঠানো হয় । আব্দুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করা হয়েছে এবং ফারুক খানের লাশ ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে॥

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code