গৌরীপুরে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ॥
প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শিক্ষা উপকরন ও বাইসাইকেল বিতরণ করা হয়ে। এছাড়া এ জনগোষ্ঠীর পিছিয়ে পড়া পাঁচটি পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেয়া হয়।
উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার ভূমি মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বিমল রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রবিদাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন ফোরাম গৌরীপুর উপজলা শাখার সভাপতি বাবুল রবিদাস, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গৌরাঙ্গ ক্ষত্রিয় প্রমুখ। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code