গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০টি পদের জন্য সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৪জনসহ মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ (দোয়াত কলম) ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হাবিবুর রহমান (মটর সাইকেল) ১২৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শ্রী সুখন চন্দ্র সাহা (মাইক) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নূরুল ইসলাম (মিনার) ১১২ ভোট পেয়েছেন।
নির্বাচন উপলক্ষে সংগঠনের কার্যালয়ের আশেপাশের এলাকা দিনভর ছিল উৎসবমুখর। এসময় শ্রমিকরা ঢাকঢোল বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ৪৫৭জন। তাদের মধ্যে চালক ২৬৩জন ও সহকারী চালক ১৯৪জন। নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি মোঃ একরাম হোসেন (মটর গাড়ির ব্যাটারী) ১৮৩ ভোট, সহসভাপতি পদে মোঃ ফারুক ফকির (দোয়েল পাখি) ২৩৩ ভোট, যুগ্ম সম্পাদক মোঃ মাহাবুর রহমান মামুন (কেঁচি) ১৮৮ ভোট, সহ-সম্পাদক পদে মোঃ নয়ন মিয়া (গাভী) প্রতিকে ২৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আকাশ মিয়া (সিলিং ফ্যান) প্রতিকে ২০১ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। প্রচার সম্পাদক পদে মোঃ কাঞ্চন মিয়া (বালতী) প্রতিকে ২৪৮ ভোট ও দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (হেজাকবাতি) প্রতিকে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার জীবন কুমার দে এ ফলাফল ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code