গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে গৌরীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ক্লাব অফিসে আনন্দঘণ পরিবেশে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ার‌্যামন মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, পৌর কাউন্সিলার আব্দুল কাদির, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আজম জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। উপস্থিত ছিলেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও উপাধ্যাক্ষ এমদাদুল হক, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল মোমেনীনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রিপোটার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code