গ্যাসের বিষক্রিয়ায় মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর জালান পান্তাই পারমাইয়ের একটি প্ল্যান্টে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে এক বাংলাদেশিসহ স্থানীয় দুই নাগরিক নিহত হয়েছেন।

মালয়েশিয়ার ৩ প্রদেশে দ্রুত পাসপোর্ট সেবা পাবেন বাংলাদেশিরা শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটেছে।

Manual7 Ad Code

জানা গেছে, ওই সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে বাংলাদেশিসহ এ তিনজনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

এ সময় আরো দুই বাংলাদেশি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual1 Ad Code

নিহত বাংলাদেশির বয়স আনুমানিক ৪২ বছর। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

Manual4 Ad Code

ব্রিকফিল্ডসের জেলা উপ-পুলিশ প্রধান বাসরী সাগনি জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছ থেকে ঘটনার একটি প্রতিবেদনের আলোকে এর তদন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code