গ্রাম পুলিশদের আইন শৃংখলার বিভিন্ন নির্দেশনা দিলেন ইউএনও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

তানোর প্রতিনিধি :

Manual5 Ad Code

রাজশাহীর তানোরে গ্রাম পুলিশদেরকে আইনশৃংখলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হওয়া বিভিন্ন গ্রামের গ্রাম পুলিশদের আইনশৃংখলাসহ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার সহিদ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।
এসময় তিনি বলেন, আপনারাই সব চাইতে বেশী ভালো জানেন, কোন গ্রামের কোথাই কি হচ্ছে। তাই গ্রামের কোথাও কোন আইন বিরোধী কর্মকান্ড দেখা মাত্রই প্রশাসনকে জানানোর নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, তানোর উপজেলাকে মাদক মুক্ত, বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত উপজেলা ঘোষনা দেয়ার পাশাপাশি জঙ্গিবাদসহ আইনশৃংখলা পরিস্থিতি সঠিক রাখতে সকলকে ঐক্যবন্ধ ভাবে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে গ্রাম পুলিশদেরকে সকল প্রকার সহায়তা ও সহযোগীতা করার আশ্বাষ দেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code