গ্রীণভ্যালি ফ্রুটস্ মিউজিয়াম সিলেট-এ ত্বীন ফল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
মুহাম্মাদ ফাইজুর রহমানঃ
সিলেট মহানগরীর উত্তর টিলাগড় এলাকায় অবস্থিত ‘গ্রীণভ্যালি ফ্রুটস্ মিউজিয়ামে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলের পাশাপাশি  চাষ করা হয়েছে আরব দেশীয় ফল ত্বীন এবং যাইতুন।
সাম্প্রতিককালে বাংলাদেশেও বানিজ্যিক ভিত্তিতে  চাষাবাদ শুরু হয়েছে ত্বীন ও যাইতুন ফলের।রাজধানী ঢাকার অদূরে সাভারে এবং উত্তরবঙ্গের নানা স্থানে  গড়ে ওঠেছে “ত্বীন ও যাইতুন ফলের বিস্তৃত বাগান।
ত্বীন ফল  মূলতঃ আরব দেশীয় একটি মজাদার এবং গুরুত্বপূর্ণ ফল। বৈশ্বিক পরিমণ্ডলে রয়েছে এর ব্যাপক চাহিদা এবং কদর। এ ফল রফতানির মাধ্যমে  প্রচুর বৈদেশিক মূদ্রাও আয় করা সম্ভব। ত্বীন’ ফলের আরেক নাম মিশরীয় ডু্মুর। হাল আমলেও মিশরে  সুস্বাদু, অর্থকরী ও মর্যাদাবান এ ফলের ব্যাপক চাষাবাদ হচ্ছে।  সেদেশে উৎপাদিত  ‘ত্বীন’ যাচ্ছে আজ পৃথিবীর দেশে দেশে।
মহাগ্রন্থ আল-কোরআনে ”আত্ ত্বীন” নামে একটি সুরা রয়েছে। এটা পবিত্র কুরআনের ৯৫ নং সুরা। আর কুরআনুল করিম-এর শেষ পারার ১৮ নং সুরা। এর নামকরণ হয়েছে সুরাটির প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুফাসসিরে কেরামগণের মতে, বিষয়বস্তু থেকে প্রমাণিত হয় যে, এ সুরাটি মক্কী যূগের শুরুর দিকে নাযিল হয়েছে, যখন বিরোধিতা শুরু হয়ে গিয়েছিলো।
গ্রীণভ্যালি ফ্রুটস মিউজিয়াম-এ মাত্র আট মাস পর্বে রোপণ করা হয় অন্যান্য ফলের চারার সাথে ‘ত্বীন ও যাইতুন’- এর চারা। প্রথম বছরেই ৪টি  ত্বীন এবং ২ টি ‘যাইতুন’ গাছে ফুল ও ফল এসেছে। গাছের বয়স ও আকার এখনও ছোট্ট থাকায় প্রথম বছর ফলের সংখ্যাও নগণ্য। সবকিছুর পরেও পরম করুণাময় মহান স্রষ্টার দরবারে অনিশ্বেষ শুকরিয়া।  আলহামদুলিল্লাহ !!
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code