ঘূর্ণিঝড় জাওয়াদ: সাগরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিক দিয়ে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রস্থলের কাছে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

Manual4 Ad Code

আবহাওয়া অধিদপ্তর থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

Manual7 Ad Code

এদিকে ভারতের আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঘূর্ণিঝড় জাওয়াদের বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এটি আরও শক্তিশালী হয়ে শনিবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমান অবস্থান থেকে উত্তর উত্তরপশ্চিমে এগিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িষার মাঝামাঝি এলাকায় উপকূলের কাছে পৌঁছে উত্তর উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। এরপর উপকূল ধরে এগিয়ে শনিবার মধ্যরাত নাগাদ ওড়িষা রাজ্যের পুরি উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এরপর এটি আরও উত্তর উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code