চলতি মাসেই আসছে আরও ৫৯ লাখ টিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে চলতি মাসের মধ্যে আরও ৫৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা ও মডার্নার ৩০ লাখ ডোজ টিকা।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, কোভ্যাক্স সুবিধা থেকে চলতি মাসেই বাংলাদেশ আরও কিছু ভ্যাকসিন পাচ্ছে। সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ ও মডার্নার ৩০ লাখ ডোজ।

মন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পাওয়া যাবে। আর মডার্না টিকা আসবে এ মাসের শেষে। অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের পূর্ণ ডোজ নিশ্চিত করা যাবে।

Manual8 Ad Code

দেশে এখন পর্যন্ত সেরাম ও চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে এবং কোভ্যাক্সের সুবিধা ও বিভিন্ন দেশ থেকে উপহার মিলে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে কোভ্যাক্স থেকে এসেছে ২৬ লাখ ৬২০ ডোজ টিকা। ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ২৫ লাখ ডোজ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code