চান্দিনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রাণ গোপাল দত্ত এমপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৭(চান্দিনা) আসনের নবাগত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় চান্দিনা উপজেলা ডাক বাংলোতে ওই মতবিনিময় সভা করেন তিনি। এসময় চান্দিনার উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় তিনি বলেন, চান্দিনা থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকারী চক্রদের পুরোদমে মূলোৎপাটন করা হবে। চান্দিনা উজেলাকে রাখা হবে মাদকমুক্ত।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান,উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিপন আহমেদ ভূইয়া, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, বাংলাদেশের খবর প্রতিনিধি টি.আর দিদার, কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক যায় যায়দিন প্রতিনিধি জাকির হোসেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল বাতেন, করতোয়া প্রতিনিধি ওসমান গণি, আজকালের খবর প্রতিনিধি সাদেক হোসেন, মানবজমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, আজকের পত্রিকা প্রতিনিধি শরীফুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, ৭১ বাংলা টিভি প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা২৪ টিভি প্রতিনিধি শাহজালাল সরকার সাজু।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code