চাপ ঘাড়ে নিয়ে দিন পার পাকিস্তানের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual5 Ad Code

সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান।

ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।

Manual7 Ad Code

প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে।

সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।

Manual5 Ad Code

আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।

তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল।

৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।

Manual3 Ad Code

সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code