চালের ৭ ব্যবহার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভাত রান্না করার পাশাপাশি আরও কিছু কাজে ব্যবহার করতে পারেন চাল। আপনার সময়, অর্থ এবং শক্তি বাঁচাতে সাহায্য করবে চালের গৃহস্থালি নানা ব্যবহার। জেনে নিন কোন কোন কাজে ব্যবহার করতে পারেন চাল।

১। মুঠোফোনের ময়েশ্চার দূর করতে

Manual3 Ad Code

চাল আর্দ্রতা শোষণে দারুণ কার্যকর। মুঠোফোনে পানি বা ময়েশ্চার প্রবেশ করলে চালের মধ্যে কয়েক ঘণ্টা ঢুকিয়ে রাখুন। আর্দ্রতা টেনে নেবে চাল।

২। ধাতব সরঞ্জাম মরিচামুক্ত রাখতে

বিভিন্ন ধরনের ধাতব সরঞ্জাম মরিচামুক্ত রাখতে সহায়তা করতে পারে চাল। ধাতব কিছু বাতাসের সংস্পর্শে আসলে মরিচা পড়ে যায়। একটি পাত্রে চাল নিয়ে এসব সরঞ্জাম রাখুন। চাইলে টুলবক্সে কিছু পরিমাণ চাল রাখতে পারেন। মরচা পড়বে না ধাতব সরঞ্জামে।

৩। চিনি বা লবণের জমাট বাধা রোধ করতে

আর্দ্র আবহাওয়ায় বা বাতাসের সংস্পর্শে চিনি ও লবণ জমাট বেধে যেতে পারে। এ সমস্যা রোধ করতে চিনির পাত্রে চাল ভর্তি একটি ছোট মসলিন বা তুলার ব্যাগ রাখুন। লবণের জমাট বাধা প্রতিরোধেও কয়েকটি চাল রাখতে পারেন পাত্রে।

৪। ফল পাকাতে

ফল প্রাকৃতিকভাবে ইথিলিন গ্যাস উৎপন্ন করে, যা গাছ থেকে তোলার পর ফল পাকতে সাহায্য করে। চাল ভর্তি একটি পাত্রে ফল ডুবিয়ে রাখলে গ্যাস নির্দিষ্ট স্থানে জমে ফল দ্রুত পাকতে সাহায্য করে।

Manual1 Ad Code

৫। ব্লেন্ডারের ব্লেড ধারালো করতে

ব্লেন্ডারে কিছুটা চাল নিয়ে ব্লেন্ড করুন। ধারালো হবে ব্লেন্ডার বা গ্রাইন্ডারের ব্লেড।

Manual7 Ad Code

৬। ফুলদানি এবং কেটলি পরিষ্কার করতে

কিছু পাত্র যেমন ফুলদানি বা কেটলির নিচের অংশে হাত পৌঁছানো সহজ নয়। ফলে ঠিক মতো পরিষ্কার করা সম্ভব হয় না এগুলোর ভেতরের অংশে। এক্ষেত্রে চাল আপনার সাহায্য করতে পারে। চালের দানা, কুসুম গরম পানি এবং তরল সাবান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে পাত্রের ভেতর ঢুকিয়ে ঝাঁকান ভালো করে। পরিষ্কার হয়ে যাবে।

৭। ফেস প্যাক হিসেবে

Manual6 Ad Code

ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন চাল। চাল গুঁড়া করে মধু ও টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code