চিত্রশিল্পী মৃনাল কান্তি দে’র পরলোকগমন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর কাষ্টঘর নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি, চিত্রশিল্পী মৃনালকান্তি দে গতকাল সকাল সোয়া ১১টায় নগরীর একটি ক্লিনিকে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Manual2 Ad Code

তিনি ১ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। অবসরকালীন সময়ে তিনি কাঠের উপর বিভিন্ন ঐত্যিহাসিক চিত্র খোদাই করে সর্বমহলে কাঠ খোদাই চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।

Manual8 Ad Code

তিনি সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের উপর বেশ কয়েকটি প্রবন্ধ লেখেন যা স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। কাঠ খোদাই শিল্পের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকাল ৪টায় চালিবন্দর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code