চিরিরবন্দর ফেনসিডিলসহ গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) :
গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নের আমবাড়ী দৌলতপুর ভিতর পাড়া এলাকা থেকে মাদক বিক্রেতার গড ফাদার মাহিম বাবু ওরফে গোলাপ (২৪) কে ১শ ২০ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গোলাপ একজন মাদক সম্রাট দীর্ঘ দিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদক বিক্রি করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোলাপ উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর ভিতর পাড়ার ইলিয়াস হোসেন ওরফে বটাং এর ছেলে।

Manual5 Ad Code

সেই সাথে ধ্বংস করে ফেলেছে যুবক এবং তরুণ ছেলেদেরকে। এলাকাবাসী মুখ খুলতে পারে নাই তার দাপটে। গত ২৮ শে আগস্ট শুক্রবার সকার সাড়ে ১১টায় থানা সুযোগ্য অফিসার্স ইনচার্জ সুব্রত সরকার সোর্চের মাধ্যমে অবগত হন। সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী গোলাপকে গ্রেফতার পূর্বক নিয়ে আসার জন্য এস,আই এমদাদুর ও এএসআই আশরাফুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন।

ওসির নির্দেশ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ এলাকায় গিয়ে মাদক সম্রাট গোলাপকে ও তার সঙ্গে থাকা ১শ ২০ বোতল ফেনসিডিল সহ থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি নিয়মিত মাদকের মামলা রুজু করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code