চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

উপজেলার খরখরিয়া, কুমারপাড়া, হণ্যের বন্দ, সরকার পাড়া, মাচাবান্দা, শরিফেরহাট, জোড়গাছ নতুন বাজার, ব্যাঙমারা, চাচলারপাড়, এলাকা প্লাবিত হওয়ায় পানি বন্দী মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাউবো বাঁধ, কেসি রাস্তার ধারে ও উঁচু স্থানে ঝুপড়ি তুলে আশ্রয় নিয়েছে।

রাজারভিটা পাউবো বাঁধে আশ্রিত ফুল মিয়া (৬৫) জানান, বাড়ীতে এক বুক পরিমাণ পানি হওয়ায় গরু-বাছুর, হাঁস-মুরগী নিয়ে কোনোরকম ঝুপড়ি তুলে ৪দিন থেকে এখানে বসবাস করছি। ঘরে খাবার না থাকায় পরিবারের লোকজনকে নিয়ে খুব কষ্টে আছি। বিশুদ্ধ পানি ও গরু বাছুরের খাবারের সংকট দেখা দিয়েছে।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হান্নান জানান, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ২৪ ঘন্টায় ১০ সে. মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০৩ সে. মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code