চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

Manual6 Ad Code

মঙ্গলবার মস্কো পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যে তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পাত্রুশেভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। পুতিনের সঙ্গে ওয়াং ই’র বৈঠক মস্কো সময় দুপুর ২টায় হওয়ার কথা। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উভয়েই একটি দীর্ঘ টেবিলে বসে আছেন। পুতিন ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে কথা বলছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code